সর্বশেষ সংবাদ :

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

 

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর অতিরিক্ত প্রধান ড. মো. আবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু প্রমুখ।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: October 15, 2026 | সময়: 5:18 pm | Daily Sunshine

আরও খবর