, , ।
ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নূর শাহাদাৎ (২২) নামে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কাছাকাছি ললকোপরার বিলের একটি আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নূর শাহাদাৎ ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কাজেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ললকোপরার বিলসংলগ্ন একটি আমবাগানে আমগাছের ডালে গামছা প্যাঁচিয়ে আম গাছে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়।
স্থানীয় সূত্র আরও জানায়, নূর শাহাদাৎ মানসিক সমস্যাসহ বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন বলে জানা যায়।
ভোলাহাট থানার এস আই কামাল হোসেন জানান ঘটনা স্থলে লাশ উদ্ধার করতেছি ছেলেটি মানসিক সমস্যা রয়েছে। সুরতহাল কাজ শেষে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।