, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের অবিভক্ত মধুপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পাইস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র হাবিবুল্লাহ ফকির ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি.. রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
তিনি বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাত ৮ টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেন।
তার জানাযা নামাজে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ ধনবাড়ী ও মধুপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা অংশ নেয়।
এসময় তারা সহ বাংলাদেশ জামায়াতে ইসলাম, এনসিপি, গণ অধিকার ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির সাংবাদিক হাফিজুর রহমান এবং ধনবাড়ী বাজারের ব্যবসায়ী মহল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১১ টায় প্রথম জানাযা নামায ধনবাড়ী সরকারী কলেজ মাঠে ও বাদ জুমা দ্বিতীয় জানাযা নামায পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।