, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরের বোয়ালিয়া থানার সাধুর মোড় রানীনগর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার দুজন হলেন- নগরের বুলনপুর এলাকার মেহেদী হাসান সুমন (৪০) ও মেহেরচন্ডি এলাকার মো. নয়ন (৪২)। শুক্রবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।