সর্বশেষ সংবাদ :

সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: হুইপ দুলু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে জাতীয় সংসদে হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সরকার শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে অর্থ বরাদ্দ দিয়েছেন।
শনিবার ৫ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, হুইপ দুলু। তিনি আরো বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
এসময় ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান প্রমূখ।


প্রকাশিত: September 7, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর