সর্বশেষ সংবাদ :

সংবাদ সম্মেলন করে অভিযোগ স্ত্রীকে মাদক ব্যবসায় জড়ানো অপচেষ্টা

স্টাফ রিপোর্টার: নিজের স্ত্রীকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করার জন্য চাঁপ প্রয়োগও যৌতুকের জন্য শারীরিক ও মানুষিক নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী শিল্পী আক্তার সোমবার (৩০ জুন) বাংলাদেশ ফটো-জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী ঐ নারী বলেন, কবুল ও রেজিঃ কাবিননামা মূলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোহরানা ধার্য্যে ২০২৪ মালের ২৬ মার্চ শামীম বাবু’র (৪০) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের প্রথমদিকে স্ত্রীর সাথে খুব একটা অসদাচরণ না করলেও সময়ের সাথে সাথে শামীমের আচরণে আসে আমূল পরিবর্তন।
প্রথমদিকে স্ত্রী শিল্পীর কাছ থেকে ব্যবসার নামে কৌশলে শামীম বাবু দুই লাখ টাকা নেন। বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়ে তিনি স্বামীর ব্যবসার জন্য দেন। কয়েকমাস পরে শামীম আবারো টাকার জন্য চাঁপ দিলে শিল্পী নিজের সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার স্বামীকে দিতে বাধ্য হন। সেই স্বর্ণালঙ্কারের অর্থ শেষ হবার পর শামীম তার স্ত্রীকে মাদক ব্যবসায় প্রত্যক্ষভাবে সহোযোগিতা করতে বলেন।
স্বামী মাদক ব্যবসায় জড়িত জানার পর শিল্পী আতঙ্কিত হয়ে পড়েন। অবশেষে, ২০২৫ সালের ৬ জুন অভিযুক্ত শামীম যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে তার সাথে ঘরসংসার করবেনা বলেও হুমকি দেয়। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শামীম তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ২০২৫ সালের ২৩ জুন জেলা রাজশাহীর বিজ্ঞ মেট্রোঃ ম্যাজিস্ট্রেট আমলী আদালতে স্বামী শামীমের বিরুদ্ধে শিল্পী একটি যৌতুক মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৮৫১/সি/২৫ (বোয়ালিয়া)। মামলার কথা শোনার পর শামীম তার মোবাইল নাম্বার থেকে মামলার বাদী শিল্পী আক্তারের হোয়াটস অ্যাপ নাম্বারে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চাঁপাই কোর্টে তুলে নিয়ে এসে বিভিন্ন মামলায় জর্জরিত করার হুমকি ধামকি ও প্রাণনাশের ভয়ভীতি দেখান। শিল্পী নিজের নিরাপত্তার স্বার্থে চলতি বছরে ২৪ জুন নগরীর বোয়ালিয়া মডেল থানায় শামীমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নং ১৭৩২। অভিযুক্ত শামীম বাবু (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাখরআলী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
যৌতুকের টাকা না পেয়ে শামীম নিজ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। নিজের পছন্দে বিয়ে করার কারণে শিল্পী আর নিজ গ্রামের বাড়িতে ফিরতে পারেননি। তাই, কোন উপায়ন্তর না পেয়ে রাজশাহী নগরীর কলাবাগান এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতো। গত ২৭ জুন শামীম ঐবাড়িতে এসে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে শিল্পীকে মারধর করেন। শিল্পীর মাথার একপাশে সজোরে একটা ঘুষি মারাতে সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। সেই সুযোগে অভিযুক্ত শামীম বাড়ির আলমিরার তালা খুলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যান।
ঘটনার কয়েকঘন্টা পর শিল্পীর ভাই শিশির ও অন্যান্য স্বজনরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। শিল্পী সুস্থ হয়ে বোয়ালিয়া থানায় শামীমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। যাহার জি.ডি নং ১৭৩২। শিল্পী আরো বলেন, স্বামীর মাদক ব্যবসা ও পূর্ববর্তী মামলার খোঁজ করতে গিয়ে জানতে পারি, গত ২৯-০১-২০২০ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদন থানায় তার বিরুদ্ধে একটি এফআইআর ছিল। যার এফআইআর নং-৭৪/৭৪, যার জিআর মামলা নং- ৭৪/২০২০। শিল্পীকে তার স্বামী হরহামেশাই হুমকি ধামকি ও প্রাণনাশের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ মামলার বাদীর। তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন ও সমাজের কাছে ন্যায় বিচার দাবি করেছেন।


প্রকাশিত: July 2, 2025 | সময়: 4:16 am | সুমন শেখ

আরও খবর