, , ।
স্টাফ রিপোর্টার: নওহাটা বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। নওহাটা বাজার ব্যবসায়ী অফিস কক্ষে কমিটির আহবায়ক মামুনুর সরকার জেডের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, নওহাটা বাজারের সুনাম নষ্ট হলে সকল ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হবেন। সম্প্রতি ঘোড়ার-গোস্ত হোটেলে বিক্রয় বলে গুজব ছড়ানো হয়েছে। যার কোন সত্যতা পাওয়া যায় নাই। কে বা কারা এই প্রোপাকান্ড ছড়িয়েছে-ব্যবসায়ীদের পক্ষ থেকে এ খবরের তার নিন্দা জানানো হয়। এছাড়াও দোষী ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
আলোচনায় অংশ নেন, আফজাল হোসেন (সাবেক কাভান্সিলর) ও সুজন মোল্লা, হোটেল ব্যবসায়ী ও গোস্ত ব্যবসায়ী মুকুল, রিপন, ডালিম প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় যে, এখন থেকে নওহাটার বাইরে থেকে গোস্ত নিয়ে এসে বাজারে বিক্রয় করতে পারবে না, যে গরুগুলো জবাহ্ করা হবে-সেই গরু গুলো পৌরসভার ছাড়পত্র নিয়ে জবাই করতে হবে, হোটের মালিকগণ নওহাটা বাজারের বাইরে থেকে গোস্ত নিয়ে এসে হোটেলে রান্না করে বিক্রয় করতে পারবে না, তাদের নওহাটা বাজার থেকেই গোস্ত কিনতে হবে।