সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিভিন্ন সংগঠনের দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ভবানীগঞ্জ ফুটবল একাডেমী: ভবানীগঞ্জ ফুটবল একাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। ভবানীগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল হোসেনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে অন্যদ্যর মধ্যে ছিলেন উপদেষ্টা নাজমুল হোসেন, মশিউর রহমান সুমন, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, সহসভাপতি জামাল, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রনি, সদস্য ইমরান, তুহিন, জাকিরুল ইসলাম, আহসান হাবিব, নাইম, লিমন, সোহান, ফরিদ সহ বাগমারা প্রেক্লাবের সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
জয়পুরহাট ফারিয়া: অধিকার আদায়ে শ্রমজীবী মানুষের জয় হোক, আমরা সবাই একসাথে প্রতিপাদ্যে জয়পুরহাট জেলা ও সদর থানা ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় জয়পুরহাট সদর থানা মডেল ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিকের সভাপতিত্বে সাধারণ স¤পাদক নোমায়ের হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার সদস্য সচিব এম. এইচ. এ দুর্জয় ফরাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশিক আহমেদ জেবাল (বাপ্পি), কেন্দ্রীয় ফারিয়ার জাতীয় স্থায়ী পরিষদের সদস্য, প্রতিষ্ঠাতা সাধারণ স¤পাদক রাজশাহী বিভাগ ফারিয়া ও জয়পুরহাট জেলা ফারিয়ার সাধারণ স¤পাদক তোফায়েল আহমেদ জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক রাইসুল আলম রিপন, জেলা যুবদলের সদস্য আতিকুর রহমান সোহাগ। বক্তারা ফারিয়ার সকল সদস্যের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ের লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
বদলগাছী বিএনপি: নওগাঁর বদলগাছীতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী সদর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাদ আসর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, থানা বিএনপির সদস্য গোলাম সাকলাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজা, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন মিলন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আহসান হাবীব লিটন, বদলগাছী সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বেলাল হোসেন ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ বিন হাফিজ লিখন।
তাহেরপুর: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে বিশাল এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারপূর্ব সংক্ষিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম শামসুর রহমান মিণ্টু। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সস্পাদক আব্দুল আলিম বাবু, সহ পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলনা হাফিজুর রহমান।
জয়পুরহাট বিএনপি: জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট শহর বিএনপির উদ্যোগে ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে শহরের জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে এ ইফতার অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল ইসলাম শফির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি অধ্যক্ষ আমিনুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান উপস্থিত ছিলেন।
রহনপুর ফুটবল দল: চাপাইনবাবগঞ্জের রহনপুরে ফুটবল দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে রহনপুর ফুটবল দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আফতাব হোসেন লালান, সৈয়দ আবদুল মুকিত আপেল, সানোয়ার হোসেন, আব্দুস সালাম।
কেশরহাট পৌর বিএনপি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুজ্জোহা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, সাবেক পৌর সাধারণ সম্পাদক খুশবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রুবেল, যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, কাউন্সিলর বাবুল আক্তার, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম।
পত্নীতলা ইসলামী আন্দোলন: নওগাঁর পত্নীতলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্থা এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দোচাই রোড, নজিপুর নতুনহাট এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মুহাম্মাদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সেক্রটারী প্রভাষক মুহাম্মাদ শহিদুল আলম, সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ আব্বাস আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি বিএসএ হুমায়ুন কবির চৌধুরী, পত্নীতলা উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মুহাম্মাদ নাজিবুদ্দীন চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ সুধীজন। পরে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: March 21, 2025 | সময়: 3:14 am | সুমন শেখ