, , ।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাক্ষাৎকালে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক। সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সাক্ষাৎকালে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তারা দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।