সর্বশেষ সংবাদ :

ছয় দফা দাবিতে বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ছয় দফা দাবিতে রাজশাহীসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
নওগাঁ: মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ঘন্টাব্যাপী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশ নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক অনুখ কুমার, সদর উপজেলা শাখার সভাপতি নার্গিস আক্তার, সাধারন সম্পাদক আসমানী বানু, কোষাধ্যক্ষ রুকশানা আরাসহ স্বাস্থ্য সহকারিরা। তাদের ৬দফা দাবির মধ্যে রয়েছে-পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া ও বেতন স্কেল পুনর্র্র্নিধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা। অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারি বলেন, অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করেন তারা। এছাড়াও রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশ নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি নার্গিস আক্তার বলেন, স্বাস্থ্য অধিদফতরের অধীনে সারাদেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী আছেন। তারা শিশু, গর্ভবর্তী নারী ও কিশোরীদের টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। বিভিন্ন সময়ে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল উন্নতির জন্য স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করলেও তা প্রতিশ্রুতি এবং আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বড়াইগ্রাম: মঙ্গলবার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাবিদাওয়া সম্বলিত ব্যানারসহ অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মো: সৈকত ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক আলী আজগর, স্বাস্থ্য সহকারী খ ম ওয়ারেছ কায়সার, মৃন্ময় কুমার সরকার ও রামপ্রসাদ সরকার বক্তব্য রাখেন।
এ সময় স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক কাজ করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করাসহ তারা রোগ থেকে মুক্তির উপায়, রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া ইপিআই কর্মসূচি বাস্তবায়ন, ১৫-৪৯ বছর বয়সি নারীদের টিটি/টিডি টিকা দেয়া, গর্ভবতী মা ও শিশুদের সেবা দেয়া, প্রসব পূর্ববর্তী ও পরবর্তী সেবা দিয়ে থাকেন। কিন্তু আজ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।
মোহনপুর: মোহনুপরে কর্মসুচিতে বক্তব্য দেন সংগঠনটির উপজেলা শাখা সভাপতি স্বাস্থ্য সহকারী জুয়েল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল কাদের, আঃ রাজ্জাক, হাসিনা বেগম, রুমি খাতুন, মারর্জিনা খাতুন, রোজিনা খাতুন, শেফালী খাতুন, উম্মে সালমা প্রমুখ।
জয়পুরহাট: মঙ্গলবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করেন জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা। তাদের কর্মবিরতিতে টিকাদান কার্যক্রম ব্যহত হয়। বক্তারা জানান, টিকাদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল কাজ। নবজাতক থেকে শিশু বয়স পর্যন্ত ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে টিকা দেওয়ার দায়িত্বে থাকা সত্ত্বেও তারা এখনো টেকনিক্যাল স্বীকৃতি ও ন্যায্য বেতন-ভাতার বাইরে রয়েছেন।
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছেÍনির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান এবং দীর্ঘদিনের বঞ্চনা নিরসন। জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আল মোস্তাহিদ জুয়েলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সহ-সভাপতি টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর মজিদ, সদস্য তানজিলা খাতুন, তহসিনা খানম ও ফেরদৌসী বেগম।
বক্তারা হুঁশিয়ারি করে বলেন, দাবি আদায় না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তারা আশা করেন, সরকার ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবে। এদিকে, একই দাবিতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য সহকারীরা। এতে উপজেলা কমিটির সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউন্নবী (রানু), উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
নাচোল: কর্মসুচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নাচোল শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক ফাইসুল ইসলাম, এসআইটি কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর কবীর প্রমূখ। বক্তারা স্বাস্থ্য অধিদপ্তর কর্র্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদেও নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক / সম্মান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১তম গ্রেড উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদন্নোতির ক্ষেত্রে ধারাাবহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের জোর দাবী জানানো হয়।
শিবগঞ্জ: মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, শিবগঞ্জ উপজেলা শাখা। এতে ৫৭ জন স্বাস্থ্য সহকারী অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. রাকিব রায়হান, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি নুরুন্নাহার শাপলা ও স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান।
নেতারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বছরের পর বছর তারা বঞ্চিত। অবিলম্বে দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


প্রকাশিত: June 25, 2025 | সময়: 4:33 am | সুমন শেখ