সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃহস্পতিবার ২০ আগস্ট বিকালে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী, নান্নু রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর তাঁতী দলের সভাপতি খোন্দকার আমিরুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক খন্দকার তৌফিক আলম সোহেল, স্বেচ্ছাসেবকদল নেতা আওয়াল কবীর, মিলন কুমার দাস, আব্দুর রউফ আব্দুল, ফয়সাল ইকবাল জুয়েল, ফারুক ফরাজী, রুমন আলী, ইমরান হোসেন, নাজমুল হোসাইন পলাশ, আসাদুর রহমান আসাদ, আমাল উদ্দিন, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বিটু, নাজমুল হোসেন রিসাদ, মাহামুদুল হাসান শাওনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সমন্বয় করেন পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহামুদুর রহমান জুয়েল।
এদিকে বুধবার গভীররাতে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফের উপর হামলার প্রতিবাদ জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি শুরুর আগে ঈশ্বরদী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ঈশ্বরদী শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে শহরের রেলগেটস্থ জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সে সময় বক্তারা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।


প্রকাশিত: August 21, 2026 | সময়: 4:37 am | সুমন শেখ

আরও খবর