সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় হেরোইনসহ যুবক আটক

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় হেরোইন সহ জেন্টু মন্ডল (৪৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার ১৮ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলার মাধনগর এলাকা থেকে আটককৃত জেন্টু মন্ডলকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে জেন্টু মন্ডলকে ছয় পুড়িয়া হিরোইন সহ আটক করা হয়। আটককৃত জেন্টু মন্ডলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ একশো টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত হেরোইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন, নলডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, নলডাঙ্গা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।


প্রকাশিত: August 19, 2026 | সময়: 4:55 am | সুমন শেখ