সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময়

জয়পুরহাট প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ -এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দফতরের উদ্যোগে শুরু হওয়া ৩দিনব্যাপি জাতীয় মৎস্য পক্ষের ২য় দিনে (সোমবার) ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য দফতরের সিনিয়র সহকারি পরিচালক তারাপ্রদ চৌহান।
জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু সাদাত শাহরিয়ার প্রমুখ।
বক্তারা আধুনিক মৎস্য চাষ প্রক্রিয়া, মাছের রোগ বালাই দমন, জলাশয়ের যত্ন এবং পানি বিশুদ্ধ রাখার পদ্ধতি সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মৎস্য চাষী ও খামারিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ মতবিনিময় সভায় জয়পুরহাট জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক আব্দুল আলিম সহ জেলার মৎস্য চাষী, মৎস্য খাদ্য ও একুয়া মেডিসিন বিক্রেতা, মৎস্য হ্যাচারী মালিক, মৎস্য খাদ্য উপকরণ আমদানী কারক, মৎস্য খাদ্য উৎপাদনকারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: August 18, 2026 | সময়: 4:15 am | সুমন শেখ

আরও খবর