সর্বশেষ সংবাদ :

মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাধবপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা আবু জাফর মাষ্টারের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ আগষ্ট দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ। নবনির্বাচিত সভাপতি ও প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা খাতে গুরুত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, নাটোরের গণমানুষের নেতা জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য অতীতে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ।
এসময় অতিথি ছিলেন, নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি রফিকুল ইসলাম রফিক মাষ্টার, ২নং মাধনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সামছুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: August 18, 2026 | সময়: 4:14 am | সুমন শেখ

আরও খবর