, , ।
স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পবা উপজেলার নওহাটায় গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপন কর্মসুচির আওতায় জৈব বৈচিত্র ও পরিবেশ রক্ষার ণক্ষে এসব গাছের চারা বিতরণ করা হয়।
রবিবার বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং উক্ত সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হোসেন আলী। উদ্বোধন করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী নাজমুল ইসলাম, উপদেষ্টা মাহবুবুর রহমান দুলাল, সাংবাদিক জাহিদ হাসান পলাশ ও সমাজসেবা অফিসের স্টাফ রবিউল ইসলাম। এ অনুষ্ঠানের মধ্যদিয়ে স্কুল শিক্ষার্থী ও হিজরা জনগোষ্ঠির মাঝে আম, আমড়া ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।