সর্বশেষ সংবাদ :

হিলি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: বাংলা হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ফেরদৌস রহমানকে সভাপতি এবং শাহিনুর ইসলাম শাহিন মন্ডলকে সাধারণ স¤পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার ১৬ আগস্ট দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সকাল ১১টায় সংগঠনের সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সদস্যদের সর্বসম্মতিক্রমে আগের কমিটিকেই পুনরায় দায়িত্ব দিয়ে নতুন দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ফেরদৌস রহমান সভাপতি ও শাহিনুর ইসলাম শাহিন মন্ডল সাধারণ স¤পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করে। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরালো ভাবে তুলে ধরার পাশাপাশি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে তারা কাজ করবেন। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও বন্দরের সার্বিক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।


প্রকাশিত: August 17, 2026 | সময়: 5:06 am | সুমন শেখ