সর্বশেষ সংবাদ :

পুলিশের অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শনিবার বিকাল আনুমানিক পৌনে ৪ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙা থানার হড়গ্রাম পীরসাহেব পাড়া (রেললাইন ধার) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: জহিরের মেয়ে ও মো: মিলন শেখের স্ত্রী মোসা: মর্জিনা বেগম (৪৪)-কে গ্রেপ্তার করে। এ সময় মর্জিনার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ও ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১৬০০ টাকা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রকাশিত: August 16, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ

আরও খবর