সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে সৌদি আরবের খেজুর বিতরণ সম্পন্ন

রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :

নওগাঁর বদলগাছীতে “King Salman Humanitarian Aid and Relief Center” কর্তৃক উপহার হিসেবে প্রেরিত জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দকৃত ১৭ কার্টন খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ সভা কক্ষে এসব খেজুর বিতরণ করা হয়।

উপজেলার হযরতপুর (বালুভরা) তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পারসোমবাড়ী বাজার হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, কাশিয়ারা (বৈকুন্ঠপুর) আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’সহ মোট ৩৬টি মাদরাসা ও এতিমখানায় এই খেজুর বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম নাবিল ইমাম প্রমূখ।

খেজুর সংগ্রহ করতে দুর্যোগ ও ত্রাণ অফিসে আসেন বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষকরা।

সানশাইন /শামি


প্রকাশিত: March 13, 2026 | সময়: 9:24 pm | Daily Sunshine

আরও খবর