, , ।
স্টাফ রিপোর্টার: আধা শহর, আধা গ্রামে পবা উপজেলার কেন্দ্রে নওহাটায় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়। ১৯৯৩ সালে এলাকার বিএনপির নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ নারী শিক্ষার প্রসারে এই বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টির গোড়া পত্তনের শুরু থেকেই ফলাফল করে আসছে। এবারো তার ব্যতিক্রম হয়নি।
এবার বিদ্যালয় থেকে ১৭৩ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ১৬৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭৮ দশমিক ১১শতাংশ। এরমধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে এবং এই ১৮ জন শিক্ষার্থীই বিজ্ঞান বিভাগের।
পাশের খরার সময়ে ভাল সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অভিভাবক ও এলাকাবাসী আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিকসহ সকল শিক্ষকগণ সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও তাদের সন্তানদের বিদ্যালয়ে সঠিক সময়ে পাঠানোর জন্য অভিভাবক ও এলাকাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এব্যাপারে প্রধান শিক্ষক বলেন, যারা এবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত পরিচয় নয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোমে আরও বেশি পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে আগামীতে তারাও সফল হবেন বলে তিনি আশাবাদী।