, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফলাফলে ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় বিষপান করে আত্মহত্যা করেছেন হালিমা খাতুন তরিকা নামে এক শিক্ষার্থী। সোমবার দুপুরে ফলাফল প্রকাশের পর আত্নহত্যা করেন ওই শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।
তিনি জানান, সোমবার এসএসসির ফলাফল প্রকাশ হলে হতাশ হয়ে পড়েন হালিমা খাতুন। সবগুলো বিষয়ে পাশ করলেও অকৃতকার্য হন ইংরেজি বিষয়ে। আক্ষেপ থেকেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন খবর পেলে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয় ওই মেয়েটিকে। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান এই চিকিৎসক। এদিকে আইনগত ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানায় পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের আভিযানিক দল রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসত ঘরের পূর্বপাশের কক্ষে রক্ষিত বাঁশকোড়-এর উপর হতে ৬৬ হাজার টাকার বাংলাদেশি জালমুদ্রা জব্দসহ যুবক মাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃত মাজেদুল ইসলাম চিহ্নিত জাল টাকা (জালমুদ্রা) ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে বাংলাদেশি জালমুদ্রা বিভিন্ন অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবারহ করাসহ ক্রয় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে রাতেই রাণীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, র্যারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার মাজেদুল ইসলামকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।