, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক হলেন, ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা গ্রামের বালাই হালদারের ছেলে নয়ন হালদার (২৪)
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অশালীন অঙ্গভঙ্গি, শব্দচয়ন ও ব্যাগ টেনে ধরে টিজিং করত। এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতের শাস্তি প্রদান শেষে আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।