সর্বশেষ সংবাদ :

মৌগাছী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর মৌগাছী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মেলবন্ধন তৈরি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এই অভিভাবক সমাবেশ। এই সভায় সন্তানের (শিক্ষার্থীর) পড়াশোনা, আচরণ ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং সভাপতি মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।
সিনিয়র শিক্ষক ইব্রাহিম খোন্দকারের সঞ্চালনায় কোরআন তেলওয়াত ও ইসলামের দৃষ্টিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাজ দায়িত্ব ও কর্তব্য বিষয়ক বক্তব্য রাখেন বিদ্যালয়ের মাওলানা শিক্ষক মামুনুর রশিদ। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক (ইংরেজি) মো. নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, উম্মে আয়েশা, শারমিন সুলতানা। অভিভাবকদের মধ্যে আতাউর রহমান, আজিজুল ইসলাম, নাহিদা সুলতানা, শিক্ষার্থী নিশাত মাহমুদ প্রমুখ।
উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, ওবাইদুর রহমান, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, চামেলী রানী, আসমা খাতুন, জান্নাতুন মাওয়া, ইসমতআরা খান, অরুণা খাতুন, মুসফিকা খাতুন, আশরাফুল ইসলামসহ প্রায় দুইশো’ শিক্ষার্থী অভিভাবক। সার্বিক সহযোগিাতায় ছিলেন মনোয়ারা বেগম, মেহেদী হাসান ও রাকিবুল হাসান।


প্রকাশিত: August 1, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ