সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগর শ্রমিক লীগের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার পানি উন্নয়ন বোর্ড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, পোস্টাল একাডেমিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এ লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শরীফ আলী মুনমুন, সহ সভাপতি এস এম আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সহ সম্পাদক মেজবাউল হক, আইন ও দরকষাকষি সম্পাদক আবু নাইম ফজলে রাব্বি, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী লীগ রাজশাহীর সভাপতি রেজায় করিম বুলবুল,পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার আলী,রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন পি এম জির সভাপতি হেলাল ও সহ-সভাপতি মাহবুব, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন রাজশাহীর সভাপতি সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ,রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপত আশরাফ,ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, গ্যাস শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, মামুন হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


প্রকাশিত: January 23, 2023 | সময়: 5:39 am | সুমন শেখ

আরও খবর