, , ।
পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কাতকইল বিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহাবুর হোসেন (৩৫), পিতা শফিউদ্দিন এবং আব্দুল আজিজ (৪০), পিতা মৃত আব্দুল গফুর।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাতকইল বিলপাড়া এলাকায় বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন মাহাবুর ও আজিজ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
ওই দুইজনের আকস্মিক মৃত্যুতে কাতকইল বিলপাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।