সর্বশেষ সংবাদ :

মিরপুর ও খাদিম সিরামিকস এর রাজশাহী শহরে ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন সোমবার

 প্রেস বিজ্ঞপ্তি:
মিরপুর ও খাদিম সিরামিকস রাজশাহী শহরে প্রথমবারের মত তাঁদের ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন করতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর ২০২৩,সোমবার সকাল সাড়ে এগারোটায় শহরের ফসিউদ্দীন টাওয়ার, রেশমপট্টি, বটতলা মোড় (পূর্ব), সাগরপাড়া, এই ঠিকানায় এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মিরপুর ও খাদিম সিরামিকসের গ্রুপ চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী ও পরিচালক হামজাহ তাবানী উপস্থিত থাকবেন।

 

১৯৫৮ সালে মিরপুর সিরামিকসের যাত্রার শুরু থেকেই প্রতিষ্ঠানটি সিরামিকের তৈরি নির্মাণ সামগ্রীর জন্যে খ্যাতি অর্জন করেছে। পরবর্তীতে এর সাথে যোগ হয় সহযোগী প্রতিষ্ঠান খাদিম সিরামিকস। দুটি প্রতিষ্ঠানের পণ্যের ভেতর রয়েছে সিরামিক ব্লক, ব্রিক, ক্ল্যাডিং, পেভার, রুফ টাইলস, এবং ফ্লোর আর ওয়াল টাইলস। তাছাড়া এসব পণ্য ব্যবহারের জন্যে প্রয়োজনীয় রেডিমিক্স মর্টারও তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি। খাদিম’স টাইল এডহেসিভ নামে এই পণ্য বাজারে সুপরিচিত।

 

 

পণ্যের গুণগত মানের জন্যে দেশের নির্মাণ ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে মিরপুর ও খাদিম সিরামিকস জনপ্রিয়তা অর্জন করেছে। কিছুদিন আগে হবিগঞ্জে গ্রুপটি সানশাইন ব্রিকস নামে নতুন একটি প্রোডাকশন ইউনিট স্থাপন করেছে। এর ফলে দেশে সিরামিকের নির্মাণ সামগ্রীতে নতুন ধারার বহু পণ্য তৈরির সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হল। এর ভেতর আছে সিরামিক ব্রিকস, যা গরমে ঘরকে ঠান্ডা রাখবার জন্যে অত্যাধুনিক এক পণ্য হিসেবে বিদেশে এখনই দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সকল স্থাপনা যেমন জাতীয় সংসদ ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, এমনকি দেশের অত্যাধুনিক সব মেগা প্রজেক্ট যেমন মেট্রোরেল প্রজেক্ট, বঙ্গবন্ধু টানেল, পদ্মাসেতু রেল সংযোগ, ঢাকা  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমিনাল ৩, কক্সবাজার রেলওয়ে স্টেশন ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থানে ব্যবহার করা হচ্ছে মিরপুর ও খাদিম সিরামিকসের সিরামিকের নির্মাণ সামগ্রী।

 

 

রাজশাহী শহরের পায়ে হাঁটার জন্যে সাইডওয়াক তৈরিতে, রাজশাহী ইউনিভার্সিটির ভেতর ও রুয়েটের ভেতর সৌন্দর্য বর্ধনে, শেখ রাসেল মডেল স্কুলের দালানে আর কেন্দ্রীয় ঈদগাহের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনে ব্যবহার হয়েছে মিরপুর আর খাদিম সিরামিকসের পণ্য।

 

ঐতিহ্যে, রন্ধনশিল্পে, প্রাকৃতিক সৌন্দর্যে আর ব্যবসায়িক ভ্রাতৃত্ববোধে রাজশাহী শহরের খ্যাতি রয়েছে। এর অংশীদার হয়ে রাজশাহীর ভবিষ্যৎ ব্যবসায়িক উন্নয়নের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে মহানগর ও আশাপাশের গ্রাহকদের সেবার জন্যে মিরপুর ও খাদিম সিরামিকস রাজশাহী শহরে প্রথমবারের মত “ডিসপ্লে ও সেলস সেন্টার” চালু করছে।

সানশাইন / শাহজাদা


প্রকাশিত: September 30, 2023 | সময়: 5:27 pm | Daily Sunshine