পুঠিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনে এমপি নজরুল ইসলাম

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহী পুঠিয়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার বিভিন্ন স্থানে নির্মিত ওই প্রকল্পের কাজগুলো উদ্বোধন ও পরিদর্শন করা হয়।

উপজেলার পুঠিয়া সদর ইউনিয়ন, পুঠিয়া পৌরসভা ও জিউপাড়া ইউনিয়নে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায়, গোরস্থান, রাস্তা সহ মোট ১১ টি নানান উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করে, মতামত জানান সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি। এ সময়, এসব উন্নয়নমূলক কাজের প্রশংসাও করেন তিনি।

 

উদ্বোধন ও পরিদর্শন কালে তিনি বলেন, সরকারের নেয়া নানান উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ এসব। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সব ধরনের উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছি। তাদের জীবনমান এর উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হয়েছে।

কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, লিয়াকত সালমান। পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মাহবুবা আক্তার। কামরুল হাসান, পুঠিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আবহায়ক। শাহাবুল ইসলাম, পুঠিয়া সদর ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান। আলাউদ্দিন আল, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। বেলায়েত হোসেন, পুঠিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।নেফাউর রহমান সুমন, সাবেক পুঠিয়া উপজেলা যুবদলের আব্বায়ক। পুঠিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য জুয়েল মেম্বার। এছাড়াও আরো সেখানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতা কর্মীরা।

সানশাইন /শামি


প্রকাশিত: July 29, 2026 | সময়: 10:26 pm | Daily Sunshine

আরও খবর