সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে আদিবাসীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর :
মহাদেবপুর উপজেলার আদিবাসীদের (সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর) জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা। উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এবং মঞ্চ পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের নির্বাচিত ৮২ জনকে বাইসাইকেল এবং ৫৫ জন নির্বাচিত নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক, সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, সাবেক ছাত্রদল নেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান,সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ , জনপ্রতিনিধি এবং উপকার ভোগীর অভিভাবক বৃন্দ , আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রধান অতিথি সহ সকল বক্তাগণ আদিবাসীদের বাল্য বিবাহ বিভিন্ন আচারণ অনুষ্ঠানে মাদক সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান।

সানশাইন /শামি


প্রকাশিত: July 24, 2026 | সময়: 11:14 pm | Daily Sunshine