, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ শাখা এবং নিউমার্কেট শাখার অংশগ্রহণে নবাবগঞ্জ সরকারি কলেজ, নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট ও শহীদ সাটু হল মার্কেটে বাংলা কিউ আর বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ক্যাম্পেইন উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন।
ক্যাম্পেইনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম, প্রিন্সিপাল অফিস চাপাইনবাবগঞ্জের ডিজিএম ইনচার্জ মোর্শেদ ইমাম, চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখা প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাশেদুল ইসলাম, নিউমার্কেট শাখার ম্যানেজার আশরাফ আলী, এসপিও, এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং শিক্ষকরা। জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ছাত্র-ছাত্রী, শিক্ষক, এবং বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।