, , ।
স্পোর্টস রিপোর্টারঃ রাজশাহী জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৮ আগষ্ট। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২৫-২৬ অর্থ বছরের আয়-ব্যয় অনুমোদনসহ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটও অনুৃমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম। সভায় বাজেট পেশ করেন বাজেট প্রণয়ন কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদস্য মোহা: সবুর আলী, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য পুলিশ সুপার প্রতিনিধি, সদস্য সাইফুদ্দিন বাচ্চুসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার খেলাধুলায় প্রাধান্য দিয়েছে। কাজেই খেলাধুলায় আলোড়ন সৃষ্টি করতে হবে।
জেলা প্রশাসক আন্ত : উপজেলা ফুটবল প্রতিযোগিতা জাঁকজমকপূর্ণ হতে হবে। আজ থেকেই এই প্রতিযোগিতার প্রচার প্রচারণা চলমান থাকবে। দেশবাসি যেন জানতে পারে রাজশাহীতে বিশ্বকাপ ফুটবলের আদলে জেলা প্রশাসক আন্ত : উপজেলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন প্রক্রিয়া চলমান আছে।