চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জয়বায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এ প্রতিপাদ্যকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা সভা এবং বৃক্ষ বিতরণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে বৃহস্পতিবার ৯ জুলাই সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা, পুরস্কার ও বৃক্ষ বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আলোচনা, পুরস্কার ও বৃক্ষ বিতরণ আলোচনা, পুরস্কার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ. কে এম শাহাব উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও দিবসের মূল প্রতিপাদ্য তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং এন্ড রিপোটিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) জহুরুল ইসলাম, সনাক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, প্রয়াসের প্রশিক্ষণ বিভাগের কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, আয়াসের প্রতিনিধি ওয়ালিদ হাসান, শিক্ষার্থী জারিন আফরোজ শিফা প্রমুখ।


প্রকাশিত: July 10, 2026 | সময়: 4:00 am | সুমন শেখ

আরও খবর