সর্বশেষ সংবাদ :

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেয়া: তানোর সরকারী কলেজের কেন্দ্র সচিবসহ তিনজনকে পরীক্ষা দায়িত্বে থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, তানোর: চলতি বছরে এইচএসসি পরীক্ষায় তানোর সদর কেন্দ্র সরকারী আব্দুল করিম সরকার কলেজে বাংলা প্রথমপত্র এমসিকিউ প্রশ্নপত্র গত বছর ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিবসহ তিনজন দায়িত্ব প্রাপ্ত শিক্ষককে পরীক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্য্হাতির বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অবহিত করার জন্য চিঠি দিয়ে জানানো হয়েছে। নতুন কেন্দ্র সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, সরকারী আব্দুল করিম সরকার কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. মোস্তফা কামাল, অত্র কজেলের শিক্ষক সেকেন্দার আলী ও আফজাল হোসেন। নতুন ভাবে কেন্দ্র সচিবের দায়িত্ব পেয়েছেন গোলাম নবী। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সরকারী আব্দুল করিম সরকার কলেজের সভাপতি নাঈমা খান। তবে বিষয়টি গোপন রাখতে তানোর কলেজের শিক্ষকরা বিভিন্ন চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কালিগঞ্জ হাট ডিগ্রী কলেজের ৭ জনসহ মোট ১১ জন নিয়োমিত শিক্ষার্থীকে ২০২৫ সালের এমসিকিউ (ক) সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছেন তানোর কলেজের শিক্ষকরা। পরীক্ষা শেষে বিষয়টি নিয়ে জানা জানি হয়। কিন্তু তানোর কলেজের শিক্ষকরা বিষয়টি ধামাচাপা দিতে শিক্ষার্থীদের চাপ সৃষ্টি করেন। এমনকি কারো কাছে কোন অভিযোগ না করেন সে জন্য শিক্ষার্থীদের ধমকানো হয়।
কালিগঞ্জ হাট ডিগ্রী কলেজের শিক্ষার্থী, ইসমাইল হোসেন, নাদিয়া জামান দৃপ্তি, মাইসা রহমান, জান্নাতুন জুই, ইসরাত জাহান, মনিরুল ইসলাম, জাহিদ হোসেন বলেন, ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে আমাদের পরীক্ষা নেয়া হয়েছে। বিষয়টি আমরা কারো কাছে না বলি বা অভিযোগ না করি সে জন্য তানোর কলেজের শিক্ষক মাসিন্দা গ্রামের মামুন স্যার আমাদের ধমক দেয়। নিজেদের শিক্ষা জীবনের কথা ভেবে অবশেষে আমরা তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাছে গিয়ে বিষয়টি জানায়।
সরকারী আব্দুল করিম সরকার কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. মোস্তফা কামাল বলেন, অনিচ্ছাকৃত ভাবে দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা ২০২৫ সালের এমসিকিউ প্রশ্নপত্র দিয়ে নিযোমিত শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডে জানানো হয়েছে। আমাকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দিয়ে নতুন কেন্দ্র সচিব দেয়া হয়েছে।
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সরকারী আব্দুল করিম সরকার কলেজের সভাপতি নাঈমা খান বলেন, বিষয়টি আমি প্রথমে জানতাম না রবিবার শিক্ষার্থীরা এসে আমাকে জানিয়েছে। পরে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের কাছে বিষয়টি নিশ্চিহ হয়েছি। ভুলক্রমে ২০২৫ সালের এমসিকিউ প্রশ্নপত্র দিয়ে ১১জন শিক্ষার্থী পরীক্ষা নেয়া এবং দায়িত্ব অবহেলা কারণে কলেজের (অধ্যক্ষ) কেন্দ্র সচিব এবং কক্ষ পরিদর্শক দুইজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কেন্দ্র সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ে কোন সমস্য যেন না হয় সে জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।


প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ৪:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ