সর্বশেষ সংবাদ :

চারঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি মিজানুর-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টু

স্টাফ রিপোর্টার,চারঘাট:
চারঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারন সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিতে দৈনিক যুগান্তর ও সানশাইন পত্রিকার চারঘাট প্রতিনিধি মো: মিজানুর রহমানকে সভাপতি ও দৈনিক ইনকিলাব এবং নতুন প্রভাত এর চারঘাট প্রতিনিধি মাইনুল হক সান্টুকে সাধারন সম্পাদক করে ১০ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

 

কমিটির অন্যরা হলেন, দৈনিক কালবেলার প্রতিনিধি মিঠু রানা সহ-সভাপতি, দৈনিক আমারদেশ এর প্রতিনিধি আতিকুর রহমান আশা যুগ্ম-সম্পাদক, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি কেএম জুবায়ের ইসলাম সাংগঠনিক সম্পাদক, মো: সজল ইসলামকে দপ্তর সম্পাদক করে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

এছাড়াও সদস্য হিসেবে দৈনিক ইত্তেফাক ও সোনারদেশ এর প্রতিনিধি নজরুল ইসলাম,দৈনিক ভোরের দর্পর্ন এর প্রতিনিধি ময়েন উদ্দিন পিন্টু,দৈনিক ইনতেজার পত্রিকার প্রতিনিধি সজল ইসলাম ও দৈনিক রাজশাহী সংবাদের প্রতিনিধি সৈকত আলী।
উক্ত কমিটি আগামী ২ বছর স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আগামীতে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন নবগঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ।

মিজানুর রহমান /শামি


প্রকাশিত: জুলাই ৪, ২০২৬ | সময়: ৯:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine