বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
ইমাম হোসেন, সানশাইন:
রাজশাহীর পুঠিয়ায় আবারো সড়কে ডাকাতি হলো ১৯ মহিষ বোঝাই ট্রাক। এর আগেও ওই একই স্থানে ৬টি গরু বোঝাই ট্রাক ডাকাতি হয়েছিল।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ৩ টা ২০ মিনিটের দিকে পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর-মাইপাড়া মাঝখানে ফাকা যায়গায় ওই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চরম অনিরাপদের আশংকা প্রকাশ করেছেন অনেকে।
জানা যায়, রাজশাহী অঞ্চলের প্রায় ৭ জন ব্যবসায়ী শেয়ার করে ১৯ টি মহিষ সিলেট জেলা হতে ট্রাকযোগে রাজশাহীর সিটি হাটের উদ্দেশ্যে আসার সময় পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া বাজারের মধ্যখানে ১০-১৫ জন ডাকাত একটি ড্রাম ট্রাক দিয়ে পথ রোধ করে, মহিষ বোঝাই ট্রাকে থাকা ড্রাইভার, হেল্পার সহ ৪ জনকে মারধর করে, হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে তাদের জিম্মি করে নিয়ে গিয়ে, সিরাজগঞ্জের কাচিকাটা টোলপ্লাজার আগে পাট ক্ষেতের মধ্যে সেখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে ট্রাক ও মহিষের মালিকরা সকালে পুঠিয়া থানায় মামলা করতে আসেন। ওই ঘটনায় চরম ভয়ের সৃষ্টি হয়েছে এলাকায়।
এছাড়াও পুঠিয়া উপজেলায় প্রতিনিয়ত লেগে থাকে চুরি-ছিনতাই ও মাদকের রমরমা ব্যবসার মতো ঘটনা। ওই মহিষের ট্রাকে থাকা ৪ জনের একই রকম বক্তব্য। ডাকাতি হওয়া ট্রাকের ড্রাইভার রিয়াজউদ্দিন বলেন, আমরা তারাপুর বাজার পার হতে একটি ড্রাম ট্রাক এসে আমাদের ব্যারিকেড দিয়ে মারধর করে মুখে টেপ লাগিয়ে তুলে নিয়ে গিয়ে কাচিকাটা নামক এলাকায় পাট ক্ষেতে ফেলে রেখে যায়।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ভিকটিম আমাদের কাছে এসে জানায় যে তাদের কাছ থেকে মহিষ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে। এছাড়াও আমাদের অনুসন্ধান চলমান রয়েছে।