সর্বশেষ সংবাদ :

বাগমারায় বাকপ্রতিবন্ধী নারী আট দিন থেকে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলা গ্রামের জাফর আলীর স্ত্রী বাকপ্রতিবন্ধী শরিফা বিবি আটদিন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজের মেয়ে শারমিন আক্তার সাথী বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে আটটার পর থেকে ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার সন্ধানের জন্য আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি গিয়েও তার কোন সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজের ভাই নিলতাজ বলেন, কোন সুহৃয়বান ব্যক্তি যদি সন্ধান পায় ০১৭৩৯৪১১৯০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ওই নারী নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।


প্রকাশিত: June 29, 2026 | সময়: 4:03 am | সুমন শেখ

আরও খবর