সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যা¤েপইন পালন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার ২৫ মে সকাল ১০ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জুবাইর আল ফয়সাল, ডা. আব্দুল্লাহ আল-আহসান, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতলুব হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ স¤পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
এ সময় জানানো হয় যে, আগামী ২৮ জুন রবিবার সকাল ৮ টা থেকে জেলার পৌরসভা ইউনিয়ন ও উপজেলায় মোট ৮২৫টি কেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে।
এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ১২ হাজার ৭৫৪ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৫ হাজার ৪৭৯ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।


প্রকাশিত: জুন ২৬, ২০২৬ | সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ