সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছয় জনের কারাদণ্ড

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাদকসেবন ও বিক্রির অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে এসব দন্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার বনপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে আতিকুর রহমানকে ছয় মাস, কালিকাপুর গ্রামের আনন্দ পাছেটের ছেলে আলেকজান্ডার পাছেট ও দিঘলকান্দি গ্রামের মোক্তার হোসেনের ছেলে ছাবেদুল ইসলাম ছাবুকে তিন মাস করে এবং কালিকাপুরের আব্দুল্লাহ আল মামুনের ছেলে রুবেল হোসেন, জোয়াড়ী গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল ও লক্ষ্মীকোল রাজ্জাক মোড়ের জাবেদ আলীর ছেলে শফিক প্রামাণিককে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে প্রত্যেককে একশ’ টাকা করে জরিমানা করা হয়েছে। পরে আটকদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন মাদকদ্রব্য ও সেগুলো সেবনের উপকরণ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদেরকে দন্ড দেয়া হয়েছে। মাদক নির্মুলে আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: জুন ২৫, ২০২৬ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর