সর্বশেষ সংবাদ :

তানোরে মেধাবি মাহমুদা পেলেন ৫০ হাজার টাকার অনুদান

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর তানোরে গরীব মেধাবি মেয়ে মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী মাহমুদার পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা অনুদান হিসাবে দিয়েছে বিএনপির নেতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এ্যাড: সুলতানুল ইসলাম তারেক।
রবিবার বিকালে মাহমুদার বাড়ি কৃষ্ণপুর গ্রামে গিয়ে তার বাবা মাসুদের হাতে তিনি এ টাকা তুলে দেন। এ সময় তানোর ও গোদাগাড়ী বেশ কিছু বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ্যাড: তারেক বলেন, মাহমুদা শুধু তানোর নয় পুরো বাংলাদেশে গর্ভ। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ মাহমুদার মেসেজ দেয়া হবে। প্রধানমন্ত্রী যেন তার পড়া লেখার পুরো দায়িত্ব নেন। আমি সাময়িক ভাবে তার বই ও কঙ্কল কেনার জন্য ৫০ হাজার টাকা দিলাম। প্রয়োজনে আবারো দিবো। উল্লেখ্য, গত ১০ জুন এ বিষয়ে সানশাইনে একটি প্রতিবেদন প্রকাশ হয়।


প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ