সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামের কলেজে রাকসু ভিপি সুন্দর দেশ গড়তে নিজেকে মেধাবী হিসাবে গড়ে তুলতে হবে

বড়াইগ্রাম প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, দেশপ্রেমিক তরুণ হিসাবে আমাদের সবার প্রধান লক্ষ্য হবে একটি সুন্দর দেশ গড়া। আর সুন্দর দেশ গড়তে হলে সকল শিক্ষার্থীদের নিজের সর্বোচ্চ মেধাকে কাজে লাগিয়ে ভাল রেজাল্ট করতে হবে।
জীবনে সফলতা অর্জনের জন্য নৈতিকতা, অধ্যাবসায় ও আত্মবিশ্বাসের সমন্বয় ঘটাতে হবে। একই সাথে একাডেমিক ও নৈতিক জ্ঞানার্জন করে নিজেকে গড়ার মধ্য দিয়েই সুন্দর দেশ গড়তে হবে।
তিনি রোববার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক জেলা প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি অনুষ্ঠানে আগত পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।


প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ