রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত সহায়তা সমগ্রী- শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের চত্বরে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠানে উপজেলার ৩ গৃহিণীর মাঝে সেলাই মেশিন, ৫ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৩১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।