সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আয়োজনে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার কুন্ডু, সদস্য সচিব সঞ্জয় দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ সরকার, আখড়াবাড়ি মন্দিরের দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, সেবাশ্রম সংঘের সাধারন সম্পাদক প্রণব বসায়, দয়েরঘাট রক্ষাকালী মন্দিরের সভাপতি দিপেশ চন্দ্র বিশ্বাস সহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও ধর্মীয় নিপীড়ন করছে। এই ধরনে সহিংসতা রোধে দোষীদের গ্রেফতার করে বিচার করতে হবে।
সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করতে হবে। নাগরিক সমাজকে সম্মিলিতভাবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িকতা রুখে দিয়ে, সম্প্রীতি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর