সর্বশেষ সংবাদ :

ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার সোহান উদ্দিন (২০) নগরীর কাটাখালী থানার সুচরণ (মীরপাড়া) গ্রামের বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে। আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রোববার রাত ৯টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সোহানের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: June 16, 2026 | সময়: 4:00 am | সুমন শেখ

আরও খবর