সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া। রানারআপ হয়েছে রাজশাহী।
রোববার (১৪ জুন) রাজশাহী মুক্তযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে বগুড়া বিট মডেল স্কুল ১৭ রানে রাজশাহীর লোকনাথ হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে রাজশাহীর লোকনাথ হাই স্কুল রানারআপ হয়েছে।
টস জয়ী বগুড়া বিট মডেল স্কুল ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারে ১৩৬ রানে অলআউট হয়। দলের পক্ষে বাজিত ৪৪, বদরুজ্জামান ৩৪ ও রোসুল ২২ রান করেন।
বিপক্ষ দলের সিফাত ৪৫ রানে, ওসমান ৩০ রানে ও সাব্বির ১০ রানে ২টি করে উইকেট নেন। ১৩৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রাজশাহী লোকনাথ হাই স্কুল ৪৪.৩ ওভারে ১১৯ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সাদিদ ৩০ ও ওসমান ২০ রান করেন। বিপক্ষ দলের পক্ষে ইরফান ১৯ রানে ৪টি,তাহমিদ ১৫ ও সাদাত ১৬ রানে ২টি করে উইকেট নেন। বগুড়ার ইরফান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে রাজশাহীর সারাফাত সর্বোচ্চ রান সংগ্রহ করেন।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ভলিবল খেলোয়াড় ও রাজশাহী জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ হাসিনুল ইসলাম চুন্নু।
তিনি ব্যাক্তিগতভাবে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রকারী ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া খেলোয়াড়দ্বয়কে নগদ ২ হাজার ৫ শত টাকা করে পুরস্কার তুলে দেন।
সদস্য মোঃ সাইফুদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার ও কোচ মোঃ জামিলুর রহমান সাদ, সাবেক ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক। এসময় অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।