সর্বশেষ সংবাদ :

নওগাঁয় অংশীজনের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় শহরের প্রধান আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ছোট যমুনা নদীর উপরে বেইলি ব্রিজ নির্মাণের স্থান নির্ধারণের জন্য অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এর আয়োজন করেন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জান্নাত আরা তিথি, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সবার সম্মতিক্রমে সিধান্ত হয় চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ছোট যমুনা নদীর উপরে আলুপট্রি-সুপারিপট্রি এলাকায় বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও একটি বেইলি ব্রিজ নির্মাণের সিধান্তের কথা জানানো হয়।


প্রকাশিত: জুন ১৪, ২০২৬ | সময়: ৩:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ