আম মৌসুমে সাপাহারে রাস্তার পাশে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অভিযান

সাপাহার প্রতিনিধি: চলতি আম মৌসুমকে কেন্দ্র করে আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহার সদরে সৃষ্ট তীব্র যানজট নিরসন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বুধবার সকাল ১০টায় সড়কের দুই পাশের সকল অবৈধ স্থাপনা অপসারণে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
অভিযানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও দখলদারদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।
তাদের মতে, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সড়ক দখল ও অবৈধ স্থাপনার কারণে যানজট ও জনচলাচল ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সময়োপযোগী এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সাপাহার সদরে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায়ও শৃঙ্খলা ফিরে আসবে বলে অভিজ্ঞজনেরা মনে করছেন।
সাপাহার উপজেলা নিরর্বাহী অফিসার রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই ঝটিকা অভিযানে নেতৃত্ব প্রদান করেন।


প্রকাশিত: জুন ৪, ২০২৬ | সময়: ৪:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর