চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা হয়েছে। বুধবার ২০ মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে জেলা গার্ল গাইডস এসোসিয়েশন এই সভা আয়োজন করে। জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
মতবিনিম সভায়য় ‘হলদে পাখি’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার ফারুকা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পারভীন সহ অন্যরা। সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্য জয়নব বেগম।
মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে হলদে পাখি কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের মধ্য থেকে ‘হলদে পাখি’ দল গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়।


প্রকাশিত: মে ২১, ২০২৬ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ