সর্বশেষ সংবাদ :

নওগাঁয় জাল সনদধারী মাদ্রাসা শিক্ষকের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় টানা ৪১ বছর ধরে জাল সনদে শিক্ষকতার পাশাপাশি ৫নং ওয়ার্ডে কাজির কর্ম সহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত আবুল বাশার আব্দুল কাদেরের অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত তার অপসারণের দাবি জানান।
৬নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম টিপুর নেতৃত্বে এসময় অনুষ্টিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, আবু মুছা মোঃ হামিদ, নাহিদ ইসলাম সহ ৫নং ও ৬নং ওয়ার্ডের প্রায় শতাধিক বাসিন্দা।
এসময় বক্তারা বলেন, জাল সনদে শিক্ষকতার পাশাপাশি কাজির কাজ করার কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ড সহ বাল্য বিবাহর সঙ্গে জড়িত রয়েছেন বলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।


প্রকাশিত: May 21, 2026 | সময়: 5:34 am | সুমন শেখ