সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামের সাবেক ভাইচ চেয়ারম্যান হেলেনা পারভীনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী হেলেনা পারভীন (৬২) মঙ্গলবার ভোর চারটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। তিনি মেরুদন্ডে আঘাতজনিত কারণে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল পাঁচটায় জানাজার নামাজ শেষে ছাতিয়ানগাছা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সংসদ সদস্য আব্দুল আজিজ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


প্রকাশিত: May 20, 2026 | সময়: 5:22 am | সুমন শেখ

আরও খবর