, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাকির আলী খান (৬৫) নামে এক পাওরুটি বিক্রেতা ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে লালপুর-বনপাড়া সড়কের চকনাজিরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জাকির হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও উত্তর লালপুর গ্রামের মৃত আব্দুল বারী খনের ছেলে। পুলিশ ঘাতক ট্রাক সহ ট্রাকের হেলপার ইসরাইল হোসেনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারী চালিত ভ্যানে করে দোকানে দোকানে পাওরুটি বিক্রি করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। রাত ৮টার দিকে চকনাজিরপুর বাজার এলাকায় বনপাড়াগামী ১০ চাকার একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যান। ট্রাকের চাকায় তার মাথা সড়কের সাথে পিষে যায়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক সহ ট্রাকের হেলপার ইসরাইল হোসেনকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কালে ইসরাইল হোসেনই ট্রাকটি চালাচ্ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।