সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারের ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গোদাগাড়ী পৌর প্রশাসক ও উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান গোদাগড়ী পৌরসভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন।
একই সময় দু’টি পৌরসভা ও ন’টি ইউনিয়নে স্থানীয় প্রশাসনের তত্ত¦বধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদগাড়ী পৌরসভার প্রশাসক ইসরাত জাহান , সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম ,গোদাগড়ী পৌর সচিব সারওয়ার জাহন মুকুল।
গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ইসরাত জাহান জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সকাল থেকেই গোদাগাড়ী পৌরসভা প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
একই সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন। তারা জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।
উপকারভোগীরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবার পরিচালনায় কিছুটা স্বন্তি এনে দিয়েছে।


প্রকাশিত: May 19, 2026 | সময়: 3:10 am | সুমন শেখ