বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে আনুষ্ঠানিকভাবে বছরের প্রথম গুটি জাত আম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের আয়োজনে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ আবু সাইদ চাঁদ এমপি। ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার ১৫ মে উপজেলার শলুয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় আম বাগানে আম সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদেরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাওসার সহ এলাকার আম চাষী ও আম ব্যবসায়ীরা।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ এমপি বলেন, চারঘাটের আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। আমের গুনগত মান বজায় রেখে নিরপদ উপায়ে সংগ্রহ ও বাজারজাত করণের উপর গুরুত্বারোপ করেছেন তিনি। একই সঙ্গে আমের ন্যায্য দাম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।